প্রবল বৃষ্টির জেরে ধস নামল কালিম্পংয়ের ২৯ মাইল এলাকায় ১০ নম্বর জাতীয় সড়কে। এর জেরে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। শিলিগুড়ির সঙ্গে সিকিম ও কালিম্পংয়ের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। বৃহস্পতিবার রাতভর বৃষ্টি চলেছে পাহাড়ে। এর জেরে ২৯ মাইল এলাকার ১০ নম্বর জাতীয় সড়কে ধস নামে। এতে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। জাতীয় সড়কে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে একাধিক গাড়ি। ধস সরানোর চেষ্টা করছে পূর্ত দপ্তর।সেবক-রংপো রেল প্রকল্পের কাজ চলার সময় ধস নামে। ধসের জেরে এক শ্রমিকের মৃত্যু হয়েছে, নিখোঁজ ২। যুদ্ধকালীন তত্‍পরতায় চলছে ধস মেরামতির কাজ। নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু করেছে উদ্ধারকারীরা।দফায় দফায় ধসের কারণে বন্ধ হয়ে গেল ১০ নম্বর জাতীয় সড়ক। এর ফলে শিলিগুড়ি ও সিকিমের মধ্যে সম্পূর্ণ রকম ভাবে যোগাযোগ বিচ্ছিন্ন। বিপাকে পড়েছেন হাজার হাজার মানুষ। শুক্রবার সকালে, মল্লি বাজারের সামনে ধস নামে।