অনুপ্রবেশ রোধে কড়া রাজ্য সরকার। মালদায় চালু হল হোল্ডিং সেন্টার। মালদার ইংরেজবাজারের বাগবাড়িতে সরকারি ভবনে হোল্ডিং সেন্টার চালু করল রাজ্য প্রশাসন। সূত্রের খবর, ইতিমধ্যেই ৯ জন বাংলাদেশিকে চিহ্নিত এবং আটক করে আনা হয়েছে এই হোল্ডিং সেন্টারে। মালদহের গাজলের পান্ডুয়া থেকে এই ৯ বাংলাদেশিকে আটক করে গাজোল থানার পুলিশ। আটক করে জিজ্ঞাসাবাদ করার পর দেখা যায় তারা অবৈধ অনুপ্রবেশকারী। ধৃতরা স্বীকার করেন, তাদের বাড়ি বাংলাদেশের রংপুর ডিভিশনের মিঠাপুকুর থানা এলাকার একটি গ্রামে। ধৃতদের মধ্যে তিনজন প্রাপ্তবয়স্ক মহিলা তিনজন নাবালক এবং তিন জন নাবালিকা রয়েছে। রবিবার বিকেল নাগাদ তাদের আটক করে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে ধৃতরা দীর্ঘদিন ধরে পান্ডুয়াতে ছিল। দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে তারা এরাজ্যে অনুপ্রবেশ করেছিল।