আত্মসমর্পণ করেলেন ‘মোস্ট ওয়ান্টেড’ মাওবাদী নেত্রী এবং দলের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা কিষেণজির স্ত্রী পোথু কল্পনা ইলিয়াস সুজাথাক্কা। তিনি তেলঙ্গানার জোগুলাম্বা গাদওয়াল এলাকার বাসিন্দা এবং বর্তমানে মাওবাদী দলের কেন্দ্রীয় কমিটির একমাত্র মহিলা নেত্রী। তেলেঙ্গানা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিনি ৷ জানা গিয়েছে, 1982 সাল থেকে সুজাথাক্কাকে খুঁজছিল পুলিশ। তাঁর মাথার দাম ছিল 1 কোটি টাকা! মাওবাদী নেতা কিষেণজি 2011 সালে পশ্চিমবঙ্গে এক এনকাউন্টারে নিহত হন। তারপর থেকে কিষেণজির স্ত্রী পোথু কল্পনা ইলিয়াস সুজাথাক্কা ওরফে পথৌলা পদ্মাবতীকে হন্যে খোঁজা শুরু করে পুলিশ৷ বর্তমানে তিনি ছত্তিশগড় দক্ষিণ সাব-জোনাল ব্যুরোর ইনচার্জ৷ মোট 106টি মামলার আসামি সুজাথাক্কার মাথার দাম হিসাবে 1 কোটি টাকা পুরস্কার ঘোষণাও করা হয়। নিষিদ্ধ সংগঠনের কাজের জন্য তেলঙ্গানা, ছত্তিশগড় এবং ওড়িশায় তিনি ছিলেন ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায়। শনিবার তেলেঙ্গানা পুলিশের ডিজিপি-র উপস্থিতিতে আত্মসমর্পণ করেছেন পদ্মাবতী। তিনি 1996 সাল থেকে একজন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। এর পর 2001 সালে তিনি রাজ্য কমিটির সদস্য হিসেবে দায়িত্ব নেন। তারপর স্বাস্থ্যগত সমস্যার কারণে সুজাথাক্কা পদত্যাগ করেন। বলা হয়েছিল যে তাঁকে 25 লক্ষ টাকা পুরষ্কার দেওয়া হবে। তেলেঙ্গানা পুলিশের ডিজিপি জিতেন্দ্র ঘোষণা করেন, মাওবাদীদের স্বাভাবিক জীবনের মূলধারায় আসার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।