আজ বেলা সাড়ে ১১টা নাগাদ আলিপুর আদালতে ঢোকেন পার্থ চট্টোপাধ্যায়। সেই সময় সাংবাদিকরা তাঁর উদ্দেশে প্রশ্ন করেন। তৃণমূলের প্রাক্তন মহাসচিবকে প্রশ্ন করা হয়, ‘সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস তৃণমূলে যোগ দিয়েছেন। এবিষয়ে কী বলবেন?’ ক্যামেরার দিকে না তাকিয়ে তিনি বলেন, ‘সবাই তৃণমূলে চলে আসবে।’ উল্লেখ্য, সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে বিধায়ক হওয়ার পরে ৩ মাসের মধ্যে দলবদলে তৃণমূলে যোগ দিয়েছেন বাইরন বিশ্বাস।
‘সবাই তৃণমূলে চলে আসবে’, বায়রন বিশ্বাসের দলবদল নিয়ে বিস্ফোরক মন্তব্য পার্থ-র
Byবঙ্গনিউজ
May 30, 2023
