গাঁজা কাণ্ডে গ্রেফতার বিজেপি নেতা আস্তা নস্কর। জানা গিয়েছে, ওই নেতাকে গ্রেফতার করেছে চ্যাটার্জীহাট থানা পুলিশ। সূত্রে খবর, একটি গাঁজা মামলার তদন্তে নেমে আস্তা নস্করের নাম জানতে পারে পুলিশ। তিনি নিজে গাঁজা পাচার করতে না গেলেও গাঁজা পাচার চক্রের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। পুলিশের দাবি, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা থেকে ভিন রাজ্যে গাঁজা পাঠানোর জন্য গাড়ির ব্যবস্থা করতেন তিনি। তাঁর গ্রেফতারিতে মুখ পুড়েছে বঙ্গ বিজেপির।

