দার্জিলিং চিড়িয়াখানায় কৃত্রিম প্রজননের মাধ্যমে আবারও একটি রেড পান্ডার জন্ম হল। চলতি মাসে এই নিয়ে মোট তিনটি রেড পান্ডার জন্ম হল। এই ছোট্ট রেড পান্ডার শাবক নিয়ে এই মুহূর্তে দার্জিলিং চিড়িয়াখানায় রেড পান্ডা সংখ্যা বেড়ে দাঁড়াল ছাব্বিশ।পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কের অধিকর্তা ধরমদেও রাই জানান, রেডপান্ডার প্রজননের জন্য দার্জিলিং চিড়িয়াখানার গোটা দেশে পরিচিতি রয়েছে। তোপকেদারায় নতুন শাবকের জন্ম তাঁদের কাছে গর্বের।