কলকাতাঃ আজ শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি জানিয়ে দেন, আগামী ৩১ জুলাই পর্যন্ত খুলবে না রাজ্যের কোনও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি। এর আগে ৩০ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। এবার তার মেয়াদ আরও বাড়ানো হল। রাজ্যের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেয় প্রশাসন। লকডাউনে যেভাবে অনলাইন ক্লাস চলছিল সেভাবেই হবে। এদিকে আগামী বুধবার রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বুধবার নবান্নে সর্বদল বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী । এইসময়-র খবর অনুযায়ী, রাজ্যের অন্যান্য দলগুলির প্রস্তাব-পরামর্শ শোনা হবে। পাশাপাশি রাজ্য সরকারের চিন্তাভাবনাও আলোচনা সভায় রাখা হবে।