banganews.net

উত্তর দমদমে সোমবার ভোরে শুটআউট। নিহত কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত। এ ছাড়াও গুরুতর জখম রাজার দুই শাগরেদ। এ দিন সকালে শুটআউট হয় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের খলিসাকোটায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা সকলকে উদ্ধার করে আরজি কর মেডিক্যেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাজাকে মৃত ঘোষণা করা হয় এবং জখম দু’জনের চিকিৎসা চলছে। পুলিশ ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।  সূত্রে খবর, রাজা এ দিন ঘটনাস্থলে মোটরবাইকে চেপে এসেছিল। রাজার কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে তাকে গুলি করা হয়। অভিযোগের তির সুমন নামে এক দুষ্কৃতীর বিরুদ্ধে। সূত্রের খবর, সুমনের সঙ্গে পুরোনো শত্রুতা ছিল রাজার। ঘটনার দিন রাজার সঙ্গে আর একদল দুষ্কৃতী বচসা হয়। এর পরে রাজার কাছে থাকা আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয় অন্যপক্ষ। সূত্রের খবর, সেই বন্দুক দিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ছোড়া গুলি করা হয় রাজাকে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে রাজা। তার পরেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতী দল। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ রক্তাক্ত ও অচৈতন্য অবস্থায় তিনজনকে উদ্ধার করে দ্রুত আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা রাজাকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুই জখম দুষ্কৃতীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চালানো হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তবে ঘটনায় প্রশ্ন উঠছে ব্যস্ত বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের নিরাপত্তা নিয়ে।