যাত্রী পরিষেবার সুবিধা দিতে লোকাল ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেল । দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ৭২টি লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানো হতে চলেছে । আজ থেকে বিভিন্ন রুটে এই ট্রেনের সংখ্যা বাড়ানোর কথা ঘোষণা করে দক্ষিণ-পূর্ব রেল ৷ এর মধ্যে হাওড়া-খড়্গপুর ডিভিশনে রেল পরিষেবা বৃদ্ধি হচ্ছে আজ থেকে । যার মধ্যে হাওড়া-মেদিনীপুর লাইনে ১৫টি, হাওড়া-পাঁশকুড়া লাইনে ১৯টি, সাঁতরাগাছি-পাঁশকুড়া লাইনে ২টি, হাওড়া-আমতা লাইনে ৭টি, হাওড়া-হলদিয়া লাইনে ৩টি, হাওড়া-খড়্গপুর লাইনে ৯টি, হাওড়া-মেচেদা লাইনে ৫টি, শালিমার-মেচেদা লাইনে ২টি, সাঁতরাগাছি-মেচেদা লাইনে ২টি, পাঁশকুড়া-দিঘা লাইনে ১টি, মেচেদা-দিঘা লাইনে ১টি, শালিমার-সাঁতরাগাছি লাইনে ২টি, হাওড়া-বালিচক লাইনে ১টি, সাঁতরাগাছি-আমতা লাইনে ১টি, পাঁশকুড়া-হলদিয়া লাইনে ১টি, হাওড়া-উলুবেড়িয়া লাইনে ১টি । এভাবে দ্বিতীয় ধাপে প্রায় ৭২টি ট্রেনের সংখ্যা বাড়ানোর কথা ঘোষণা করল দক্ষিণ-পূর্ব রেল ।