কালচিনিতে বন্ধ রয়েছে মধু চা বাগান। সেটি খোলার দাবিতে আজ, সোমবার তৃণমুলের দলীয় পতাকা লাগিয়ে পথ অবরোধ করল শ্রমিকরা। এদিন সকাল থেকে হাসিমারা-কালচিনি রাজ্য সড়কে অবরোধ করেন তাঁরা। জানা গিয়েছে, ২০১৪ সাল থেকে বন্ধ রয়েছে বাগানটি । বাগানে শ্রমিকের সংখ্যা ছিল প্রায় হাজার জন। তবে শাসক দলের পতকা লাগিয়ে শ্রমিকরা অবরোধ করায় চাঞ্চল্য ছড়িয়েছে। এর ফলে অস্বস্তিতে পড়েছে তৃণমুল নেতৃত্ব। শ্রমিকদের দাবি, জেলা-প্রশাসনকে প্রতিশ্রুতি দিতে হবে, জানাতে হবে কবে থেকে খুলবে বাগান। তা না হলে তাঁদের অবরোধ চলবে। অবরোধ তুলতে ঘটনাস্থলে হাজির হয়েছেন প্রশাসনের কর্তা ও পুলিস।

