ভ্রমণ প্রিয় মানুষজনের জন্য ইংরেজি নববর্ষের বিশেষ উপহার নিয়ে এল দক্ষিণ-পূর্ব রেল ৷ 1 জানুয়ারি থেকে শালিমার ও সাঁতরাগাছি স্টেশন থেকে বেশ কিছু রুটে অতিরিক্ত বিশেষ ট্রেন চালাবে রেল ৷ যে ট্রেনগুলি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত চালানো হবে ৷ সেই সঙ্গে যাত্রীদের নিরাপদ ও সময়োপযোগী যাত্রা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ ৷ দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ বলেছে, “বিশেষ এই ট্রেন চলাচল যাত্রীদের সফরকে আরও সুষ্ঠু ও ঝামেলামুক্ত করবে ৷ উৎসব ও ছুটির মরশুমে যাত্রীদের চাপ কমাতে এই পদক্ষেপ করা হয়েছে ৷” বিশেষ এই ট্রেন পরিষেবা শুরু হবে 2026 সালের 1 জানুয়ারি থেকে ৷ শালিমার স্টেশন থেকে নির্দিষ্ট কয়েকটি রুটে ট্রেন চলবে ৷
শালিমার স্টেশন থেকে ছাড়া ট্রেনের তালিকা
- শালিমার–ভঞ্জপুর বিশেষ ট্রেন 2026 সালের 1 জানুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ৷ ফিরতি রুটে ভঞ্জপুর–শালিমার বিশেষ ট্রেন 3 জানুয়ারি থেকে 2 মার্চ পর্যন্ত চলবে ৷
- ভঞ্জপুর–পুরী বিশেষ ট্রেন 1 জানুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি এবং পুরী–ভঞ্জপুর বিশেষ ট্রেন 2 জানুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত চালানো হবে ৷
- শালিমার–পুরী ও পুরী–শালিমার বিশেষ ট্রেন যথাক্রমে 4 জানুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি ও 5 জানুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ৷
- শালিমার–এমজিআর চেন্নাই সেন্ট্রাল বিশেষ ট্রেন 5 জানুয়ারি থেকে 26 জানুয়ারি এবং এমজিআর-শালিমার চেন্নাই সেন্ট্রাল বিশেষ ট্রেন 7 জানুয়ারি থেকে 28 জানুয়ারি পর্যন্ত চালাবে দক্ষিণ-পূর্ব রেল ৷
সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়া ট্রেনের তালিকা
- সাঁতরাগাছি–দীঘা ও দীঘা–সাঁতরাগাছি বিশেষ ট্রেন 3 জানুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ৷
- সাঁতরাগাছি–ইয়েলাহাঙ্কা বিশেষ ট্রেন 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারি এবং ইয়েলাহাঙ্কা–সাঁতরাগাছি 3 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত চলবে ৷
- দক্ষিণ ভারত ও উত্তর-পশ্চিম ভারতের রুটেও বিশেষ ট্রেন চালানো হবে ৷
- সাঁতরাগাছি–আজমেঢ় বিশেষ ট্রেন 5 জানুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ৷ আর আজমের–সাঁতরাগাছি ট্রেন 4 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত চালাবে রেল ৷
শহর এবং রাজ্যের সংযুক্ত রুটে ট্রেন চলাচল বাড়ানো হলে যাত্রীরা নিরাপদে এবং সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারবে বলে জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ ৷ ভারতীয় রেল আশা করছে, বিশেষ ট্রেনের চলাচল যাত্রীদের সফর আরামদায়ক ও ঝামেলামুক্ত করবে ৷

