মন্ত্রিসভা বৈঠকের শেষে সাংবাদিক বৈঠক করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন পেট্রোল ও ডিজেলের দাম কমাচ্ছে রাজ্য। এতে স্বস্তিতে পড়ে রাজ্যের মানুষ । রাজ্যবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে। এই বৈঠকে মুখ্যমন্ত্রী  একাধিক সিদ্ধান্ত জানিয়েছেন। ঘোষণা করেছেন লোক আদালতের বিচারপতি ও মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নাম।  জানিয়েছেন পুলিশে কত কনস্টেবল নিয়োগ করা হবে, সে কথাও। পেট্রোল- ডিজেলের দাম কমানো এবং কন্সটেবল নিয়োগের সিদ্ধান্ত শুনে আপ্লুত রাজ্যবাসী ও চাকরি প্রার্থীরা।