অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মুকুল পুত্র শুভ্রাংশু । গতকাল রাতে তাঁকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাত্‍ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নিয়ে আসা হয় বেসরকারি হাসপাতালে। বিশিষ্ট চিকিত্‍সক ড. মহেশ কুমার গোয়েঙ্কার তত্ত্বাবধানে তিনি চিকিত্‍সাধীন রয়েছেন। জানা গিয়েছে, লিভারের পুরনো সমস্যা নতুন করে চাগাড় দেওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে শুভ্রাংশুকে। প্রখ্যাত গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট মহেশ গোয়েঙ্কার তত্ত্বাবধানে ভর্তি করা হয়েছে মুকুল রায়ের ছেলেকে। বছর দুয়েক আগেও একবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল শুভ্রাংশু।