অবশেষে সব জল্পনার অবসান। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতেই বিজেপি-র নির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নামেই শীলমোহর দেওয়া হয়। নাম ঘোষণার পর বৃহস্পতিবার সন্ধেতেই লোকভবনে যাবেন শুভেন্দু অধিকারী। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঐতিহাসিক জয় পায় বিজেপি। এদিন পরিষদীয় দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণার পরই মুখ্যমন্ত্রী হিসেবে সরকার গঠনের দাবি নিয়ে রাজ্যপালের কাছে যাচ্ছেন। সন্ধে সাড়ে ৬টায় লোকভবনে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। সরকার গঠনের দাবি নিয়ে লোকভবনে যাবেন। মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যপাল আর.এন রবির কাছে সরকার গঠনের দাবি জানাবেন শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতেই বিজেপি-র নির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে পরিষদীয় দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীকে বেছে নেওয়া হয়৷

