রাজ্যের রাতের তাপমাত্রা ১৩ থেকে বেড়ে ১৬ এর ঘরে। উত্তর পশ্চিমের ঠাণ্ডা হাওয়া আটকে গেছে ঝাড়খন্ডে। রাত থেকেই দক্ষিণবঙ্গে বেড়েছে বঙ্গোপসাগর থেকে আসা পূবালী হাওয়ার দাপট। দোসর আপেক্ষিক আর্দ্রতা ও জলীয় বাষ্প। আপাতত গায়েব শীত। মঙ্গলবার থেকে বৃষ্টি শুরুর সম্ভাবনা বঙ্গে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও সামান্য বাড়ার সম্ভাবনা। জোড়া পশ্চিমী ঝঞ্ঝার প্রথমটি ঢুকবে কাল ৩১ জানুয়ারি ও দ্বিতীয়টি ৩ ফেব্রুয়ারি রাতে। বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় তৈরি হবে। এর প্রভাবে সাগর থেকে আরও জলীয় বাষ্প ঢুকবে। সকালে কুয়াশা। বেলা বাড়লে কোথাও আংশিক কোথাও সম্পূর্ণ মেঘলা আকাশ। থাকলেও বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। বিকেলের পর বা রাতের দিকে সামান্য বৃষ্টি হতে পারে কলকাতায়। বুধবার বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতাতে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।শুক্রবার ঝাড়খণ্ড লাগোয়া দু এক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

