কলকাতাঃ একদিনে রাজ্যে রেকর্ড ২২ জন করোনা রোগীর মৃত্যু হল। তার ফলে বাংলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৭৭৯। সোমবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, বাংলায় আরও ৮৬১ জনের শরীরে কোভিড-১৯ মিলেছে। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২২ হাজার ৯৮৭। সেখানে আরও জানানো হয়েছে, বর্তমানে রাজ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ৯৭৩। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২৪ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনা জয়ীর সংখ্যা বেড়ে হল ১৫ হাজার ২৩৫।