গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৩ হাজার ৮৭ জন। তার ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৮০ হাজার ৭৮৮ জন। এই সময়ের মধ্যে রাজ্যে প্রাণ হারিয়েছেন আরও ৫৮ জন করোনা রোগী। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৫৬২। বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ২৩ হাজার ২১৮। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ২০৭ জন। তার ফলে মোট সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৫৪ হাজার ৮ জন।