দেশে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন আরও ২৯ হাজার ৪২৯ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ লক্ষ ৩৬ হাজার ১৮১। প্রাণ হারিয়েছেন আরও ৫৮২ জন। ফলে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ২৪ হাজার ৩০৯ জনের। আজ, বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। বর্তমানে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ১৯ হাজার ৮৪০ জন। সুস্থ হয়ে গিয়েছেন ৫ লক্ষ ৯২ হাজার ৩২।

