সমুদ্রে সংঘাতের বলি নিখোঁজ তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে ৷ গতকাল ভোরে হরমুজ প্রণালীর কাছে ওমান উপকূলে ‘এমটি সেত্তেবেল্লো’ নামের একটি বাণিজ্যিক জাহাজকে নিশানা করে হামলা চালায় মার্কিন সেনা ৷ জাহাজে থাকা ২৪ জন ভারতীয় নাবিকের মধ্যে ২১ জনকে উদ্ধার করা হয় ৷ কিন্তু বাকি তিন জনের খোঁজ পাওয়া যাচ্ছিল না ৷ শুক্রবার কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, ওমান উপকূলে আমেরিকার হামলায় মৃত তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে ৷ তিনি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ৷ ওমান উপকূলে এই পালাউ দ্বীপের পতাকাবাহী এই জাহাজটিতে হামলা চালায় আমেরিকা ৷ গতকাল রাতে ঘটনার তীব্র নিন্দা করে বিবৃতি জারি করেছে ভারত ৷ ইউএস সেন্ট্রাল কম্যান্ড সেন্টকম জানিয়েছে, জাহাজটির ইঞ্জিন রাখার ঘরটিকে নিশানা করা হয়েছিল ৷ জাহাজটি অবৈধভাবে আমেরিকার অবরোধের তোয়াক্কা না-করে তেল পরিবহণ করছিল ৷
