আগামী ৩১ জুলাই পর্যন্ত কলকাতায় দেশের ৬টি শহরের উড়ান বন্ধ রাখার সিদ্ধান্ত । করোনায় অতি সংক্রমিত শহর থেকে উড়ান আপাতত বন্ধ রাখা হচ্ছে । এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আপাতত তাই মুম্বই, পুণে, নাগপুর, দিল্লি, চেন্নাই এবং আহমেদাবাদের মতো ৬টি শহর থেকে বিমান আসবে না এ শহরে । পাশাপাশি কলকাতা থেকেও ওই ছয় শহরে উড়ান বন্ধ থাকবে বলে জানানো হয়েছে । গত মাসেই দেশে সব থেকে বেশি করোনা প্রভাবিত এলাকাগুলি থেকে কলকাতায় ঘরোয়া উড়ান আসা বন্ধ রাখার আর্জি জানিয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সচিব পিএস খারোলাকে চিঠি পাঠিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। রাজ্যের দাবি মেনেও নেয় কেন্দ্র । প্রথমে ১৯ জুলাই পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছিল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।
আগামী ৩১ জুলাই পর্যন্ত দিল্লি ও মুম্বই সহ ৬টি শহরের বিমান আসা-যাওয়া বন্ধ কলকাতায়
Byবঙ্গনিউজ
Jul 18, 2020
