ত্রাণ মজুতের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। প্রাক্তন কারামন্ত্রীর গোডাউন থেকে প্রচুর ত্রাণ সামগ্রী একটা ট্রাকে লোড করার সময়, ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয়রা বাধা দেয়। খবর দেওয়া পুলিশে। চেঁচামেচির মধ্যে উজ্জ্বল কোনও রকমে বলেন, ‘ইদের আগে এই সব ত্রাণ এসেছে। কিছু দেওয়া হয়েছে। বাকি রয়েছে। এগুলো পাচার করা হচ্ছে না।’ কিন্তু কে শোনে কার কথা। এরপরেই গ্রেফতার করা হয় রাজ্যের প্রাক্তন কারামন্ত্রীকে। উজ্জ্বলকে ঘিরে ধরে ততক্ষণে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেছেন উপস্থিত জনতার একাংশ। ভিড়ের মধ্যে থেকে আচমকাই একজন প্রাক্তন মন্ত্রীকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন বলে অভিযোগ। সেটা সোজা গিয়ে লাগে তাঁর কপালে। মাথা-মুখ ডিমে মাখামাখি হয়ে যায়। এমন ঘটনার খবর পেয়ে ছুটে আসে কোতোয়ালি থানার পুলিশ। প্রাক্তন মন্ত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে সেখানেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

