আজ সন্ধ্যায় কাবুল বিমানবন্দরের কাছে বড় রকেট হানার পর এবার শোনা গেল কাবুল বিমানবন্দরে ওড়ানোর ছক করা মানববোমাকে গুলি করে খতম করল মার্কিন বায়ুসেনা। মার্কিন বায়ুসেনার এক বিমান আইএস জঙ্গি মানববোমাকে গুলি করে মেরে ফেলে। এমন কথাই জানায় এক তালিবান মুখপাত্র। পরে পেন্টাগন থেকে এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে। কাবুলে দ্বিতীয় হামলার পর এটাই মার্কিনীদের পাল্টা প্রত্যাঘাত হিসেবে দেখা হচ্ছে। তালিবানের পক্ষ থেকে জানানো হয়েছে, গাড়িতে চড়ে কাবুল বিমানবন্দর উড়িয়ে দেওয়ার ছক করা আইএস জঙ্গি মানববোমা এগিয়ে আসছিলেন। মার্কিন বায়ুসেনা সেই মানববোমোকে গুলি করে মেরে ফেলে।
কাবুল বিমানবন্দর ওড়ানোর ছক করা মানববোমাকে গুলি করে খতম করল মার্কিন বায়ুসেনা
Byবঙ্গনিউজ
Aug 29, 2021
