বিক্ষোভে জ্বলছে নেপাল। অগ্নিগর্ভ নেপাল! পতন ঘটেছে সরকারের ৷ অশান্ত নেপালে আটকে পড়া বাঙালি পর্যটকদের কথা মাথায় রেখে উদ্যোগ পশ্চিমবঙ্গ পুলিশের । সেখানে আটকে থাকা বাঙালিদের সুরক্ষার জন্য চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর। নেপালে যাঁরা বর্তমানে আটকে রয়েছেন এবং দেশে ফিরতে চান, তাঁরা পানিট্যাঙ্কি বা পশুপতি চেকপোস্ট দিয়ে ফেরার সময় এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারবেন। রাজ্য পুলিশের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, পর্যটকদের সুবিধার জন্য দু’টি নম্বর চালু হয়েছে। এর মধ্যে একটি মোবাইল নম্বর – 9147889078 ৷ ফোন করার পাশাপাশি হোয়াটসঅ্যাপ করেও এই নম্বরে যোগাযোগ করা যাবে। অন্যদিকে, ল্যান্ডলাইন নম্বর রাখা হয়েছে- 0354-2252057।

