লুটপাট করতে বাড়িতে ঢুকেছিল একদল দুষ্কৃতী । ডাকাতির ঘটনা শেষ পর্যন্ত রূপ নিল বিভীষিকাময় অপরাধের । মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলায় ৪০ বছরের এক আদিবাসী মহিলাকে গণধর্ষণ অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, নির্যাতনের পর তাঁর গোপনাঙ্গে কাঠের একটি বস্তু ঢুকিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে ইন্দোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে। বিরোধী কংগ্রেস বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের দাবি তুলেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে আলিরাজপুর জেলার বোরি থানার অন্তর্গত একটি গ্রামের এক বাড়িতে পাঁচ থেকে ছ’জন দুষ্কৃতী হানা দেয় । তাদের মুখ ছিল কাপড়ে ঢাকা ৷ তদন্তকারীদের প্রাথমিক অনুমান, তাদের উদ্দেশ্য ছিল ডাকাতি । কিন্তু বাড়িতে মহিলাকে একা পেয়ে ভয় পরিস্থিতি ভয়াবহ মোড় নেয় । অভিযোগ, দলের দু’জন সদস্য তাঁকে যৌন নির্যাতন করে । পরে তাঁর উপর আরও নৃশংস নির্যাতন চালানো হয় ।
আলিরাজপুরের পুলিশ সুপার রঘুবংশ কুমার সিং জানান, চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষায় মহিলার গোপনাঙ্গে গুরুতর আঘাতের প্রমাণ মিলেছে । তদন্তে এমন ইঙ্গিতও মিলেছে যে, নির্যাতনের সময় একটি কাঠের বস্তু ব্যবহার করা হয়েছিল । ঘটনাস্থল থেকে একাধিক তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে পুলিশ ।

