মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের ডোমকল বিডিও অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। অভিযোগ, স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সভানেত্রীরা ২৬ লক্ষ টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেছেন। যে টাকা সরকার অনুদান দিয়েছিলেন সেই টাকা তুলে নিয়েছেন। গত মঙ্গলবার ডোমকল বিডিও কে লিখিত অভিযোগ জানানো হয় কিন্তু কোনও সমাধান হয়নি বলে বিক্ষোভকারীদের অভিযোগ। তাই এবার বিডিও অফিস তালাবদ্ধ করে কয়েকশো মহিলা বিক্ষোভে সামিল হন আজ। খবর পেয়ে ঘটনাস্থলে যান ডোমকল থানার পুলিশ।বিক্ষোভকারীদের আশ্বস্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

