সামনেই মহারাষ্ট্রের বিধানসভা ভোট। তার আগে ঘুঁটি সাজাতে নেমে পড়েছে শিব সেনা।ইভিএম ইস্যুতে বিজেপির বিরোধিতায় সামিল হতে যোগাযোগ শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তৃণমূল কংগ্রেস নেত্রীর সঙ্গে দেখা করতে  কলকাতায় আসছেন তিনি। বুধবার মুখোমুখি হওয়ার কথা দুই জনের। ইভিএমের বিশ্বাস যোগ্যতা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই আন্দোলনে সামিল হতে চলেছেন এমএনএস নেতা রাজ ঠাকরেও। ইভিএম ব্যবহারের প্রতিবাদে আন্দোলন জোরদার করতে মমতার সঙ্গে হাত মেলাতে চান রাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *