ফের কেঁপে উঠল আফগান রাজধানী কাবুল। বুধবার সকালে ব্যস্ত সময়ে শহরের পশ্চিমে থানার বাইরে গাড়ি বোমা বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের ফলে বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কমপক্ষে ৩৪ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, থানার বাইরে তল্লাশি চালানোর সময় একটি গাড়িকে দাঁড় করানোর সঙ্গে সঙ্গেই বিস্ফোরণটি হয়। সেখানকার অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপত্র নসরত রাহিমিও একই কথা জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *