কলকাতাঃ আজ সকাল ৬.‌৩০ মিনিট নাগাদ বালিবোঝাই একটি ট্রাক গড়িয়া মোড়ের কাছে উল্টে যায়। ট্রাক থেকে ছিটকে রাস্তায় বালি ছড়িয়ে পড়ে দুর্ভোগ আরও বাড়িয়েছে সাধারণ মানুষের। ঘটনায় কেউ হতাহত না হলেও দিনের শুরুতেই এর জেরে ব্যস্ত এনএসসি বোস রোডে বিশাল যানজটের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে গিয়েছেন পুরসভা এবং পুলিসের কর্মীরা। ট্রাক এবং রাস্তায় পড়ে থাকা বালি সরানোর কাজ চলছে জোরকদমে। গড়িয়া মোড় থেকে নাকতলা মোড় পর্যন্ত রাস্তা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এনএসসি বোস রোডের অন্যান্য লেন দিয়ে গাড়ি চলাচল করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *