জলপাইগুড়ি: চিতাবাঘের হামলায় জখম হলেন এক মহিলা চা শ্রমিক। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের নাগেশ্বরী চা বাগানের ১৫ নম্বর সেকশনে। আহত শ্রমিকের নাম আশা মুন্ডা। বাড়ি বাগানের ২২ নম্বর লাইনে। এদিন চা বাগানে পাতা তোলার সময় চিতাবাঘের আক্রমণে জখম হন ওই মহিলা। তাঁর চিত্কার শুনে অন্য শ্রমিকরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *