কলকাতাঃ রাজ্যে প্রথম প্রাণ নিল মারণ করোনা ভাইরাস। সল্টলেকের আমরি হাসপাতালে ভর্তি থাকা রাজ্যের চতুর্থ করোনা রোগী মৃত্যু হল। মৃতের নাম সমীর কুমার মিত্র (৫৭)। দমদম যোগী পাড়ার বাসিন্দা। মৃতের পরিবারের লোকরাও ভর্তি হাসপাতালে। তাদের এখনো রিপোর্ট আসেনি। এই নিয়ে ভারতে করোনায় মোট ৮জনের মৃত্যু হল।


