Day: July 29, 2025

অবশেষে মিলল রেহাই, ইয়েমেনে সাজাপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিশার প্রাণদণ্ড বাতিল

অবশেষে মিলল রেহাই। ইয়েমেনে সাজাপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার প্রাণদণ্ড পাকাপাকিভাবে বাতিল হল। ভারতীয় গ্র্যান্ড মুফতি কান্থাপুরম এপি আবুবকর মুসলিয়ারের দপ্তর থেকে একথা জানানো হয়েছে। এর আগে বিদেশ মন্ত্রকের প্রচেষ্টায়…

‘হোটেল-গেস্ট হাউসে চেক-ইনের ১ ঘণ্টার মধ্যে থানায় জমা দিতে হবে অতিথির নথি’, নির্দেশিকা জারি করল লালবাজার

পাটনায় গ্যাংস্টার চন্দন মিশ্র হত্যাকাণ্ডে অভিযুক্তদের প্রায় প্রত্যেকেই সেফ করিডর হিসাবে বেছে নিয়েছিল কলকাতা শহরকে ৷ তাঁদের গ্রেফতার করতে সফল হলেও, দুষ্কৃতীরা পশ্চিমবঙ্গে সেফ করিডর হিসেবে বেছে নেওয়ায় রাজ্যের আইনশৃঙ্খলা…

দেওঘরে পুণ্যার্থী বোঝাই বাসের সঙ্গে ট্রাকের ধাক্কা, মৃত ১৯, জখম ২০

শ্রাবণ মাসের সোমবার উপলক্ষে এক মন্দিরে দর্শন সেরে মহাদেবের অপর মন্দিরে যাচ্ছিলেন ভক্তরা ৷ মঙ্গলবার ভোরে দেওঘরে পুণ্যার্থী বোঝাই বাসের সঙ্গে ট্রাকের ধাক্কায় মৃত অন্তত ১৯। জখম ২০ জন। মৃতের…

দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ঘূর্ণাবর্তের পাশাপাশি মৌসুমি অক্ষরেখার প্রভাবে বঙ্গে ফের দাপট দেখাতে চলেছে বৃষ্টি ৷ বঙ্গের আকাশ থেকে নিম্নচাপ দু’দিন সরে গেলেও, তা ফিরে আসার জোরালো ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর ৷ হাওয়া…

গুজরাতের সুরাতে বন্ধুদের দিয়ে গণধর্ষণ করিয়ে স্ত্রীকে হাত-পা বেঁধে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ গ্রেপ্তার স্বামীর সহ ৪

দিন কয়েক আগে জেল থেকে ছাড়া পেয়েছেন ওই মহিলার স্বামী। তার পরেই বন্ধুদের দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করান তিনি। এর পরেই ওই মহিলাকে ছুড়ে ফেলে দেওয়া হয় সেখানকার তাপি নদীতে।ভয়ঙ্কর ঘটনা…

অক্সিজেন সরবরাহ বন্ধ, জলন্ধরের হাসপাতালে মৃত ৩ রোগী

আচমকা অক্সিজেন সরবরাহ বন্ধ। তার জেরে আইসিইউতে মৃত্যু হল তিন রোগীর। রবিবার পাঞ্জাবের জলন্ধরের এক সরকারি হাসপাতালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে পাঞ্জাব সরকার। রবিবার রাত আটটা…

ব্যাংককের বাজারে বন্দুকবাজের তাণ্ডব, নিহত হামলাকারী সহ ৬

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বন্দুকবাজের তাণ্ডব। সোমবার সকালে চাতুচাক জেলার ওর তর কর বাজার এলাকায় নির্বিচারে গুলি চালাল এক বন্দুকবাজ। ঘটনায় কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন একজন মহিলা ব্যবসায়ী…