Day: July 14, 2025

ব্যর্থ জাডেজার লড়াই, ব্যাটিং বিপর্যয়ে লর্ডস টেস্টে হার ভারতের

লর্ডসে ভারতকে হারিয়ে টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে লিড নিল ইংল্যান্ড। রবীন্দ্র জাদেজা এবং জসপ্রীত বুমরাহর লড়াই ব্যর্থ হল। ভারতের প্রথম সারির ৪ ব্যাটারের সম্মিলিত বলের থেকে অধিক বল খেলেছেন বুমরাহ।…

মুখ্যসচিবের সঙ্গে বৈঠকেও মিলল না রফাসূত্র! রাতভর অবস্থানের সিদ্ধান্ত প্রত্যাহার, ফের পথে নামার ডাক চাকরিহারাদের

মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকেও মিলল না রফাসূত্র। এখনও নিজেদের দাবিতে অনড় চাকরিহারারা। মেহবুব মণ্ডল, চিন্ময় মণ্ডল-সহ আন্দোলনকারী চাকরিহারাদের দাবি, রাতের মধ্যে যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করতেই হবে। তাঁদের প্রশ্ন, “তালিকা…

কেন্দ্রের নীতি আয়োগের রিপোর্টে অর্থনীতি-কর্মসংস্থানে এগিয়ে বাংলা, রাজ্যবাসীকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী

সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিতে ক্রমশ এগোচ্ছে রাজ্য। নীতি আয়োগের রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে নিজে এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন। রাজ্যের বাসিন্দাদের অভিনন্দনও জানিয়েছেন তিনি। নীতি…

শহিদদের শ্রদ্ধা জানাতে গিয়ে পুলিশের বাধার মুখে খোদ জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, কেন্দ্রের নিন্দায় সরব মমতা

দিনভর উত্তপ্ত রইল জম্মু ও কাশ্মীর। খোদ মুখ্যমন্ত্রীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন পুলিস কর্মীরা! শারীরিক হেনস্থার অভিযোগ তুলে সরব হলেন ওমর আবদুল্লা। একইসঙ্গে পুলিসের এমন ব্যবহারে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন…

অসুস্থ হাসপাতালে ভর্তি সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাই

অসুস্থ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাই। সোমবার তাঁকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, সংক্রমণে ভুগছেন তিনি। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। সূত্রের খবর,…

আজ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে পৃথিবীর উদ্দেশে আজ রওনা দেবেন শুভাংশুরা

আজ ISS থেকে আনডকিং শুরু হবে। ১৪ জুলাই, বিকেল ৪টে ৩০মিনিট সময় আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে রওনা দেবেন শুভাংশুরা। ১৫ জুলাই, বিকেল ৩টে নাগাদ শুভাংশুদের যান প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউন করবে।…

আজ সুপ্রিমকোর্টে নিমিষা প্রিয়ার মৃত্যুদণ্ড রদের মামলার শুনানি

কেরালার নার্স নিমিষা প্রিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে ইয়েমেনের আদালত। ১৬ জুলাই সেই সাজা কার্যকর হওয়ার কথা। এই পরিস্থিতিতে মৃত্যুদণ্ড রদ নিয়ে ভারত সরকার যাতে ইয়েমেন সরকারের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালায়, সেই…

পুদুচেরিতে বাড়ির মধ্যে থেকে উদ্ধার হল জনপ্রিয় মডেল সান রেচ্যালের দেহ

পুদুচেরিতে বাড়ির মধ্যে থেকে উদ্ধার হল জনপ্রিয় মডেল সান রেচ্যালের দেহ। প্রাথমিক ভাবে পুলিসের অনুমান, আত্মহত্যা করেছেন বর্ণবৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থাকা এই মডেল। তাঁর ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার…

দিল্লির দুই স্কুলে বোমাতঙ্ক, চলছে তল্লাশি

দিল্লির চাণক্যপুরীর নেভি চিলড্রেন স্কুল এবং দ্বারকা এলাকার সিআরপিএফ পাবলিক স্কুলে ফোন করে বোমা রাখার হুমকি দেওয়া হয় বলে খবর। পৌঁছে গিয়েছে পুলিশ ও বম্ব স্কোয়াড। চলছে তল্লাশি।

অন্ধ্রপ্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল আম ভর্তি ট্রাক, মৃত ৫ মহিলা সহ ৯ শ্রমিক, আহত ১০

অন্ধ্রপ্রদেশের আন্নামাইয়া জেলায় আম বোঝাই ট্রাক খালে পড়ে ৯ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন ১০ জন শ্রমিক। মৃতদের মধ্যে পাঁচ জন মহিলা। ররিবার রাত সাড়ে দশটা নাগাদ কোডাপ্পা…