একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু। ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার বরাকরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বরাকর ফাঁড়ির পুলিশ। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, মহাষষ্ঠীর দিন বাড়ির মধ্যে থেকে এক দম্পতি ও তাঁর ছেলে গলায় ফাঁস লাগিয়ে মারা যায়। একটি ঘরে সুদীপ্ত রায় (৭৪) এবং অন্য ঘরে অগ্নিশঙ্কর রায় এবং সবিতা রায় গলায় ফাঁস লাগিয়ে মারা যান। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, বাড়ি থেকে সুইসাইড নোট পাওয়া গিয়েছে। তবে কী কারণে আত্মঘাতী হলেন তাঁরা, তা খতিয়ে দেখছে পুলিশ।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।