র্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে বর্ধমান স্টেশনে আহতদের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি রয়েছেন ২৮ জন। তাঁদের দেখার পাশাপাশি তাঁদের চিকিৎসার ব্যাপারে বিস্তারিত খোঁজ খবর নেন রাজ্যপাল। সে সময় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে জেলা প্রশাসন ও বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন। এরপর বর্ধমান স্টেশনে গিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। বুধবার বর্ধমান রেল স্টেশনে জলাধার ভেঙে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মে থাকা জলাধারটি হঠাৎই বিকট শব্দে ভেঙে পড়ে। সে সময় তার নিচে ট্রেনের অপেক্ষায় ছিলেন অনেক যাত্রী। এই দুর্ঘটনায় এক মহিলা সহ তিনজন যাত্রী মারা যান। আহত হন অনেকে। তাদের মধ্যে ২৮ জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

