বেলেঘাটায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্ততপক্ষে ২৯ জন যাত্রী। সকলেই ভর্তি হাসপাতালে।মঙ্গলবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে বেলেঘাটা মেইন রোডে। শিয়ালদহ থেকে ধামাখালির দিকের ৪৪/১ রুটের একটি বাসের সঙ্গে বেলেঘাটা থেকে শিয়ালদহগামী ওপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সে সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি বাসের চালক। তখনই ধাক্কা মারে উল্টোদিক থেকে আসা একটি বাসে। দুটি বাসে কমপক্ষে ৬০ জন যাত্রী ছিলেন। দুই বাসের সংঘর্ষে সিট থেকে ছিটকে পড়েন যাত্রীরা। তাতেই আহত হন অনেকে।দুর্ঘটনার পরেই ছুটে আসে কর্তব্যরত ট্রাফিক পুলিশ থেকে স্থানীয়রাও। আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত এনআরএস হাসপাতালে ভর্তি করানো হয়। ইতিমধ্যেই বাস চালকদের আটক করেছে পুলিশ।

