এবার দু’দিনের রাজ্য সফরে আসছেন খোদ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। আগামী ১৯ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন রেখা শর্মা। এদিনই সন্দেশখালিতে মহিলাদের নির্যাতন ও অত্যাচারের অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখতে সন্দেশখালি যাবেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন। পাশাপাশি ২০ ফেব্রুয়ারি রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজির সঙ্গেও বৈঠক করবেন রেখা শর্মা বলে সূত্রের খবর।


