November 23, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
দেশ

মুখবন্ধ খামে জমা দিতে হবে সমস্ত তথ্য, মণিপুর সরকারকে নির্দেশ ‘সুপ্রিমকোর্টের’

পরবর্তী শুনানির আগে মুখবন্ধ খামে হিংসার ঘটনার সমস্ত তথ্য জমা দিতে হবে রাজ্য সরকারকে ৷ মণিপুরের ঘটনায় এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ মামলার পরবর্তী শুনানি হবে ২০ জানুয়ারির পর ৷ গত বছরের ৩ মে কুকী ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে দেশের উত্তর-পূর্ব রাজ্য মণিপুর ৷ রাজ্যের একাধিক এলাকায় জ্বালিয়ে দেওয়া দোকান, বাড়ি, ঘর ৷ তীর্ব সংঘর্ষের কারণে দীর্ঘ কয়েকমাস অচল হয়ে পড়ে সাধারণ জীবনযাত্রা ৷ জারি করা হয় ১৪৪ ধারা ও বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা ৷ ঘটনায় ১৬০ জনেরও বেশি প্রাণ হারান বলে জানা গিয়েছে ৷ অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় প্রশাসন ও সরকার ৷ সোমবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে সেই ঘটনার শুনানি হয় ৷ শুনানি চলাকালীন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মণিপুর সরকারকে নির্দেশ দেয়, ভাঙচুর ও আগুন লাগার প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য মুখবন্ধ খামে আদালতে জমা দিতে হবে ৷ সেই তথ্য় হাতে পাওয়ার পরই পরবর্তী শুনানি হবে ৷