কলকাতাঃ প্রয়াত লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চ্যাটার্জির ছেলে প্রতাপ চ্যাটার্জির আকস্মিক মৃত্যু হল। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৭। হাইকোর্টে কাজ করতে করতেই অসুস্থ হয়ে পড়েন বলে তাঁর পারিবারিক সূত্রে খবর। তখন সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মস্তিষ্কে প্রবল রক্তক্ষরণ হয়েছে তাঁর। তারপর মল্লিকবাজারের নিউরোসায়েন্স ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয় তাঁকে। একটি অস্ত্রোপচারও করা হয় জরুরি ভিত্তিতে। ওই হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *