রাতভর দফায় দফায় বৃষ্টিতে জলমগ্ন মধ্য কলকাতার একাংশ । সেন্ট্রাল অ্যাভিনিউতে হাঁটু জল। জল জমেছে মহাত্মা গান্ধী রোডেও । এছাড়াও, ঠনঠনিয়া-সহ একাধিক রাস্তায় জল জমেছে বলে খবর । কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, কোনও রাস্তা বন্ধ নেই। তবে ঠনঠনিয়া কালীবাড়ি, আমর্হাস্ট স্ট্রিট এবং এমজি রোডের কিছু অংশে জল জমে রয়েছে। যেখানে জল জমেছে, সেখানে গাড়ি কিছুটা ধীরে চলছে। ক্রমশ জল নেমে যাচ্ছে এবং সেক্ষেত্রে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানাচ্ছে কলকাতা ট্র্যাফিক পুলিশ।

