কলকাতা

ওয়াটার পার্কে স্নান করার সময় আচমকা যুবকের রহস্যমৃত্যু! জিজ্ঞাসাবাদ ৭ বন্ধুকে

নিকো পার্কে এক যুবকের রহস্যমৃত্যু। নিকো পার্ক কর্তৃপক্ষের দাবি, ওয়াটার পার্কে স্নান করার সময় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে যুবকের। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যুবকের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তাঁর বন্ধুবান্ধবদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জানা গিয়েছে, নিহত যুবক রাহুল দাস। উল্টোডাঙার মুরারিপুকুর এলাকায় আগে বসবাস করতেন তিনি। তবে বর্তমানে থাকেন বাগুইআটিতে। বুধবার বেলা ১১টা নাগাদ সাতজন বন্ধুবান্ধব মিলে নিকো পার্কে আসেন। ওয়াটার পার্কের নায়াগ্রা ফলসের নিচে স্নান করতে নামেন। সূত্রের খবর, পার্ক কর্তৃপক্ষ দেখে বন্ধুবান্ধবরা তাঁকে ধরে জল থেকে তুলে নিয়ে আসছে। তা দেখে পার্ক কর্তৃপক্ষের তরফে ওই যুবকের প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত করে। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর তাঁকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাতেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা জানান, মৃত্যু হয়েছে যুবকের।