প্রথমবার দিঘার জগন্নাথ মন্দিরে পালিত হচ্ছে জন্মাষ্টমীর অনুষ্ঠান। শুক্রবার সন্ধ্যা থেকে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। রাত থেকে মাঙ্গলিক পুজো শুরু হয়েছে। রাতেই মন্দিরের সমস্ত দেবদেবীদের সুন্দরভাবে সাজানো হয়েছে। জন্মদিনে গোপালের অভিষেকের জন্য নিয়ে আসা হয়েছে ১০৮টি তীর্থক্ষেত্রের জল। সেই জল ঢেলে ভগবানের অভিষেক অনুষ্ঠানে অংশ ভক্তরাও অংশ নিতে পারবেন। আজ শনিবার জন্মাষ্টমীতে সারাদিনই সেখানে পুজোর পাশাপাশি ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

