পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি-কাণ্ডে জীবনকৃষ্ণ সাহার সম্পত্তি ও নগদ মিলিয়ে ২৩৮ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ বড়ঞার তৃণমূল বিধায়ক গ্রেফতার হওয়ার পর তাঁর এবং স্ত্রী-সহ আত্মীয়দের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ লেনদেন ও বিপুল সম্পত্তির সন্ধান পাওয়া গিয়েছে । এছাড়াও জীবনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় 75 জন অযোগ্য চাকরিপ্রার্থীর টাকা ঢুকেছিল বলে মনে করছেন তদন্তকারীরা । জানা গিয়েছে, সমস্যা এড়াতে একাধিক ব্যক্তির নামে, পরিবার ও আত্মীয়দের নামে জমি, ফ্ল্যাট ও ব্যাঙ্ক অ্যাকাউন্টে লাভজনক বিনিয়োগ করা হয়েছে ৷ তদন্তে সেই তথ্যই প্রকাশ্যে এসেছে । আরও জানা গিয়েছে, কেবলমাত্র শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতেই মোট বাজেয়াপ্ত টাকা ও সম্পত্তির পরিমাণ 365 কোটি টাকা ছাড়িয়েছে ৷