শুক্রবার দার্জিলিংয়ে আসছেন না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জেলাশাসক সূত্রে খবর, দার্জিলিংয়ে দ্রৌপদী মুর্মুর সফর সূচি বাতিল হয়েছে। এদিন দুপুরে দার্জিলিং রাজভবন থেকে বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে দার্জিলিং হিল ফেস্টিভ্যালের সূচনা করার কথা ছিল রাষ্ট্রপতির।

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এদিন তাঁর দার্জিলিং সফর বাতিল হয়েছে। এদিন দুপুরে পৌঁছে দার্জিলিং রাজভবন থেকে বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে দার্জিলিং হিল ফেস্টিভ্যালের সূচনা করার কথা ছিল রাষ্ট্রপতির। রাজভবন তথা লোকভবনে ‘রুট অ্যান্ড রিদম’ প্রদর্শনীর সূচনাও করতেন। তবে সব কিছু ঠিক থাকলে শনিবার শিলিগুড়িতে কর্মসূচিতে আসার কথা রয়েছে। ওই দিন শিলিগুড়ির গোসাইপুরে আন্তর্জাতিক আদিবাসী সাঁওতাল কনফারেন্সে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।