জানা গিয়েছে, রবিবার রাত ৯টা নাগাদ জ্ঞানেশ কুমার শহরে পা-দিতেই কলকাতা বিমানবন্দরে কাছেও বিক্ষোভ দেখানো হয় ৷ গতকাল যখন তাঁর কনভয় বিমানবন্দর থেকে তাঁর গন্তব্যের দিকে যাচ্ছিল, তখন তাকে লক্ষ্য করে ‘গো-ব্যাক স্লোগান দেয়’ ৷ আজ সকালেও কালীঘাট মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন ৷ গো-ব্যাক স্লোগানের পাশাপাশি দেখানো হল কালো পতাকা ৷ ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ৷ তারপর তাঁকে মন্দির পরিদর্শনের অনুমতি দেওয়া হয় । পুলিশ জানিয়েছে, পরিস্থিতি কঠোরভাবে সামাল দেওয়া হয়েছে ৷ বিক্ষোভ যাতে আর বাড়তে না পারে, সেদিকে নজর রয়েছে ৷ ভিআইপি রোড ধরে কৈখালি এলাকা দিয়ে যাওয়ার সময় তাঁকে এদিন কালো পতাকা দেখানো হয় । গতকাল রাত থেকেই দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েছেন জ্ঞানেশ কুমার ৷ এদিন রাতে ভিআইপি রোডে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নেতৃত্বে বিক্ষোভ দেখান সিপিএম কর্মী সমর্থকরা ৷ আজ সারাদিন ধরেই দফায় দফায় বৈঠক সারবেন ফুল বেঞ্চ । এছাড়াও রাজ্য প্রশাসন যেমন স্বরাষ্ট্র দফতর-সহ রাজ্যের মুখ্যসচিব এবং ডিজির সঙ্গে বৈঠক করবেন তাঁরা । সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখে মঙ্গলবার সাংবাদিক বৈঠক সেরে দিল্লিতে পুনরায় ফিরে যাবে জ্ঞানেশ কুমার ও তাঁর টিম ৷ এরপর সমস্ত পরিস্থিতি পর্যালোচনা করে যে কোন দিন বাংলায় 2026-এর বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করা হবে বলেই মনে করা হচ্ছে ।