রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ চপের দোকানে, চায়ের দোকানে আমজনতাকে ঢুকে চমকে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার তেমনই ব্যস্ত প্রচারের ফাঁকে ঝালমুড়ির দোকানে ঢুকে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর গলায় লাল রঙের শালুর মধ্যে সাদা রঙের পদ্মফুল একেবারে জ্বলজ্বল করছে ৷ 10 টাকার ঝালমুড়ি কিনে খোশমেজাজে খেলেন তিনি ৷ দোকান থেকে ঝালমুড়ি কিনে নিজে খেলেন এবং আশপাশের কচিকাঁচাদেরও খাওয়ালেন ৷ কিছুক্ষণ মিশে গেলেন সাধারণ মানুষের মধ্যে ৷ ভোটের বাজারে তাঁকে কাছে পেয়ে ফোটো তুলতে প্রবল উৎসাহী আমজনতার ভিড় জমে গেল মুহূর্তে ৷

