পশ্চিমবঙ্গের  নবম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী৷ এ দিন নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপি-র পরিষদীয় দলের সভায় শুভেন্দুকেই পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নেওয়া হয়৷ এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতেই  বিজেপি-র নির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে পরিষদীয় দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীকে বেছে নেওয়া হয়৷ নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন শুভেন্দু অধিকারী৷ তার পর থেকেই বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম উঠে আসছিল৷ এ দিন বিজেপি-র পরিষদীয় দলের বৈঠকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুভেন্দু অধিকারী ছাড়া মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয় কোনও নামের প্রস্তাবও আসেনি৷ জয়ী বিধায়কদের দ্বিতীয় কোনও নামের প্রস্তাব দেওয়ার জন্য সময়ও দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন অমিত শাহ৷ শুভেন্দুর নাম ঘোষণার পর তাঁর হাত পদ্মফুল তুলে দিয়েও সংবর্ধনা জানান অমিত শাহ৷ ২০২০ সালের ডিসেম্বর মাসে তৃণমূল ছেডে় বিজেপি-তে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী৷