আরজি কর কাণ্ডে নজিরবিহীন শাস্তির মুখে তিন শীর্ষকর্তা! আর জি করের ঘটনায় সাসপেন্ড বিনীত গোয়েল, প্রাক্তন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় সাসপেন্ড, প্রাক্তন ডিসি নর্থ অভিষেক গুপ্তা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুক্রবার জানিয়েছেন যে মামলার নথি পুনরায় খোলা হবে এবং তৎকালীন পুলিশ কর্মকর্তাদের ভূমিকা নিয়ে বিভাগীয় তদন্ত করা হবে। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন যে এই তদন্তের অংশ হিসেবে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও খতিয়ে দেখা হবে।