সোমবারের সকালেই মর্মান্তিক ঘটনা কলকাতায়৷ হেস্টিংসে বাতি স্তম্ভের লাইট ভেঙে মৃত্যু ৬ বছরের শিশু কন্যার৷ সূত্রের খবর, হেস্টিং উড়াল পুলের নীচে পরিবারের সঙ্গে বসবাসরত একটি পরিবারের ওই শিশুর মাথায় ভেঙে পড়ে ল্যাম্পপোস্টের বাতি৷ জানা গিয়েছে, হেস্টিংস উড়ালপুলের নীচে পরিবারসমেত থাকত ওই শিশুটি৷ আচমকা দমকা হাওয়ায় বাতি স্তম্ভের লাইট খুলে পড়ে শিশুর মাথায়। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা৷

