বুধবার দুপুরে আচমকাই শোনা যায় গড়িয়াহাটের হিন্দুস্তান পার্কের  বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত অনীক দত্ত। শোনা যায়, প্রথমটায় সংকটজনক অবস্থায় ঢাকুরিয়া মণিপাল হাসপাতালে ভর্তি ছিলেন টলিউড পরিচালক। কিন্তু কিছুক্ষণের মধ্যেই টলিপাড়ায় আছড়ে পড়ে পরিচালকের প্রয়াণ সংবাদ। পরিচালকের মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য।