দিল্লির মালব্য নগর এলাকার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জনের প্রাণহানির পরে ২৪ ঘণ্টাও কাটেনি, এবার ভয়াবহ আগুন লাগার খবর এল বিহারের মুজফফপুর থেকে৷ বৃহস্পতিবার ভোরে বিহারের মুজাফফরপুরের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ৩ জন নিহত ও ১৫ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত আইসিইউ-তে ছড়িয়ে পড়ে, যেখানে বেশ কয়েকজন গুরুতর অসুস্থ রোগী চিকিৎসাধীন ছিলেন। আগুন তীব্র আকার হওয়ার সঙ্গে সঙ্গেই হাসপাতালের বেশ কয়েকটি ফ্লোর দ্রুত ঘন ধোঁয়ায় ভরে যায়৷ আর তাতে আটকে পড়েন রোগী থেকে শুরু করে নার্স এবং চিকিৎসা কর্মীরা৷ তৈরি হয় আতঙ্ক। উদ্ধারকর্মী ও আপৎকালীন পরিষেবার কর্মীরা ভোর প্রায় ৩টার দিকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সরিয়ে নিতে শুরু করে। উদ্ধারকাজ ও রোগীদের অন্যত্র স্থানান্তর করার তদারকি করতে জেলা প্রশাসনের আধিকারিকেরাও হাসপাতালে পৌঁছেছেন।